প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৬
ফুলের তোড়া জোড়ায় জোড়া
দেখছি সবার হাতে,
খালি পায়ে ছেলে-মেয়ে
হাঁটছেরে একসাথে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি,
এ গান ধরে দলে দলে
চলছে যে নর-নারী।
এই প্রভাতে মুক্ত বাতাস
বইছে ফুরফুরে,
সাজলো ফুলে শহীদ মিনার
ভাই হারানোর সুরে।