প্রাণের ভাষা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৬
বাংলা ভাষা প্রাণের ভাষা তুমি আমার কান্না হাসা। রক্তে কেনা প্রাণের ভাষা, তুমি আমার স্বপ্ন-আশা। সাগর নদী ঝর্ণাধারা, এই ভাষাতেই পাগলপারা। পাখির গানে নদীর তানে, হারিয়ে যাই বাংলা গানে। পাখপাখালি নদীর ভাষা, আমার প্রিয় বাংলা ভাষা। এই ভাষাতে পাখি ডাকে, আমি ডাকি আমার মাকে।