গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৬
বাস্কেটবল নামের খেলাটির সাথে যেসব তারকার নাম ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে তাদেরই একজন হলেন আমেরিকার খ্যাতনামা বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান। সম্প্রতি পঞ্চাশে পা দেওয়া এই মানুষটি যেমন মনেপ্রাণে বাস্কেটবল নামের খেলাটিকে ভালোবেসেছেন তেমনি এই খেলা থেকে তার প্রাপ্তির তালিকাটাও নেহাত ছোট নয়। আর এতসব প্রাপ্তির ভিড়ে রেকর্ড বুকে ঠাঁই করে নেওয়া অন্যতম একটি প্রাপ্তি হলো একই বছরে এনবিএ শিরোপা আর অলিম্পিকের স্বর্ণপদক জেতার রেকর্ড। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকের স্বপ্নের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্র দলের অন্যতম প্রধান এই খেলোয়াড় সে বছর জিতেছিলেন এনবিএ শিরোপাও। অবশ্য এই রেকর্ডে মাইকেল জর্ডান শুধু একাই নন, বরং তার সাথে ছিলেন তার আরেক ইতিহাস গড়া সঙ্গী এবং তারকা খেলোয়াড় স্কটি পিপেনও।