নেপালের সরকারি এবং বিরোধীদল যৌথভাবে আগামী ৫ জুন গণপরিষদের নির্বাচনের ঘোষণা দিয়েছে। গত সোমবার এক বৈঠকের পর দলগুলোর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।—খবর সিনহুয়ার।
এদিকে প্রধান বিচারপতি খিল রাজ রিজমির নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে একমত হয়েছে দলগুলো। এছাড়া অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে তারা। আসছে বৈঠকে বাকি বিষয়গুলোর সিদ্ধান্ত নেয়া হবে বলেও দলগুলোর পক্ষ থেকে জানানো হয়।
