ঘন কুয়াশায় মাওয়ায় ৬ ঘণ্টা ফেরি বন্ধ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১২
ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে সাড়ে ৬ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। এই সময় মাঝ পদ্মায় ৯টি ফেরি আটকা পড়ে। সোমবার রাত ২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সার্ভিস বন্ধ থাকায় উভয়পাড়ে যানজট সৃষ্টি হয়। এসব তথ্য নিশ্চিত করে বিআইডবি¬উটিসির ম্যানেজার সিরাজুল হক জানান, আকস্মিক কুয়াশার তীব্রতা এত বেশি ছিল যে কাছের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরিগুলো এই শীতের মধ্যে পদ্মায় নোঙ্গর করতে বাধ্য হয়েছে।