রংপুর ভগিবালাপাড়ায় অসামাজিক কাজে বাধা দেয়ায় সিন্ডিকেট চক্রের সাথে এলাকাবাসীর ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ১০/১২টি দোকানপাট ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪/৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে আবু ও ফারুককে আটক করে। পরে তাদেরকে উত্তম-মধ্যম দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এর জের ধরে সোমবার মাদক সিন্ডিকেট সদস্যদের সাথে শান্তি কমিটির লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
