টেক ফটো

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৪
প্রযুক্তি বিশ্বে হরহামেশাই ঘটে যাচ্ছে নানা ঘটনা। বাজারে আসছে নতুন প্রযুক্তি, নতুন প্রযুক্তি পণ্য। এসব ঘটনার মধ্যে সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনার ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো মোবাইল জায়ান্ট এলজি সম্প্রতি বাজারে এনেছে নতুন স্মার্টফোন এলজি অপটিমাস জি প্রো। ছবিতে দক্ষিণ কোরিয়ার সিউলে দুই মডেলকে নতুন এই স্মার্টফোন প্রদর্শন করতে দেখা যাচ্ছে। ছবিতে যে ঘড়িটি দেখা যাচ্ছে, সেটি মোটেও সাধারণ ঘড়ি নয়। কোকো ব্র্যান্ডের এই ঘড়ি আপনার স্মার্ট কোনো ডিভাইসে আসা ইমেইল বা এসএমএস পড়তে সক্ষম। স্যামসাং সম্প্রতি ১৬টি মডেলের স্মার্ট টিভি বাজারে এনেছে। ৪৬ থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত এই টিভিগুলোর ঘোষণা দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার সিউলে। ছবিতে দুই মডেলকে একটি স্মার্ট টিভির পাশে দেখা যাচ্ছে। ব্ল্যাকবেরির নতুন গ্লোবাল ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যালিসিয়া কিসকে অবমুক্তি অনুষ্ঠানে দেখা যাচ্ছে ব্ল্যাকবেরি ১০ হাতে। রাজপথের পাশাপাশি অনলাইনেও সক্রিয় তরুণ সমাজ। গভীর রাতে তোলা এই ছবিতে শাহবাগে অবস্থানরত সাইবার যোদ্ধাদের একটি অংশকে দেখা যাচ্ছে সাইবার স্পেসে নিজেদের বক্তব্যকে ছড়িয়ে দিতে।