রংপুর বিভাগ ও সিলেট বিভাগ মহিলা জাতীয় ক্রিকেট লিগে গতকাল মঙ্গলবার নিজ নিজ খেলায় জিতেছে। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে রংপুর বিভাগ বরিশাল বিভাগকে ৫ উইকেটে হারায়। টসে জিতে বরিশাল ৯৩ রানে অলআউট হয়ে যায়। রিফাত আরা ময়না সর্বোচ্চ ৩৮ রান করেন। সাতিরা জাকিরা তিনটি, তিথি রানি ও ডলি রানি দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ২৩.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ শারমিন আকতার করেন ২৬ রান।
দিনের অন্য ম্যাচে সিলেট বিভাগ ৮ উইকেটে চট্টগ্রাম বিভাগকে হারিয়েছে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চট্টগ্রাম নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ নাদীয়া আরফিন রিফা ৩১ রান করেন। আসমা সানদিয়া দুটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে সিলেট ১৭.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ করেন শারমিন আকতার অপরাজিত ৩০।
