দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে পারছেন না। হ্যামস্ট্রিং ইনজুরিতে তিনি আক্রান্ত হয়েছেন। মরকেলের বদলে দলে আসছেন ডলফিন্সের কাইল অ্যাবোট। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের তিন টেস্ট সিরিজের সর্বশেষটি আগামী ২২ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে শুরু হবে। তবে মূল একাদশে ররি ক্লেইনভেল্ডের নামটিই আশা করা যাচ্ছে। কারণ তিনি দলে ছিলেনই। দক্ষিণ আফ্রিকা প্রথম ও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে। মরকেল দুই টেস্টে চার উইকেট দখল করেছিলেন।
