আজকের অনুষ্ঠান

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
বুধবার বাংলাদেশ বার্ড ক্লাবঃ ‘ভুটান-বাংলাদেশ সুদর্শন পাখি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন, বিকাল ৫টা, জাতীয় চিত্রশালা. শিল্পকলা একাডেমী। গণমুক্তি গানের দলঃ দলের প্রতিষ্ঠাতা কমরেড ফয়েজ আহমেদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণসাংস্কৃতিক অনুষ্ঠান, বিকাল ৩টা, ছবির হাট, বটতলা শাহবাগ। দেশপ্রেমী সাংস্কৃতিক ফাউন্ডেশনঃ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভা,বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব, কনফারেন্স লাউঞ্জ। বঙ্গবন্ধু একাডেমীঃ শহীদ কাজী আরেফ আহমেদ-এর মৃত্যুবার্ষিকী ‘দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবির রাজনীতি নিষিদ্ধ জাতীয় প্রত্যাশা’ শীর্ষক আলোচনাসভা, সকাল ১০টা ৩০মি. জাতীয় প্রেসক্লাব মিলনায়তন। সম্মিলিত সাংস্কৃতিক জোটঃ ফয়েজ আহমেদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, বিকাল ৪টা, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদঃ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বেলা ১১টা, জাতীয় ক্রীড়া পরিষদ সভাকক্ষ।