বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনার উপর উচ্চতর কোর্স চালুকরণ উপলক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়ক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, আন্তর্জাতিক ফেডারেশন রেড ক্রস অব রেড ক্রিসেন্ট (আইএফআরসি) এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির মহাসচিব ক্যাপ্টেন (অব.) আবু বকর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. আইনুন নিশাত এবং আইএফআরসি’র পক্ষে বাংলাদেশস্থ প্রধান সিহেয়ু সেওম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। -প্রেস বিজ্ঞপ্তি
