মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
আল্লামা আতাউর রহমান চৌধুরী বৃটিশ ভারতীয় সেনা বাহিনীর সুবেদার মেজর এবং মোস্তফা আল্লামা গোল্ডকাপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, আল্লামা আতাউর রহমান চৌধুরীর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক, মোস্তফা আল্লামার পিতা আল্লামা আতাউর রহমান। আল্লামা আতাউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকায় ছেলের বাসায় ও জন্মস্থান সিলেটের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মোহাম্মদ ফায়জুল্লাহ আজ সাবেক সচিব মোহাম্মদ ফায়জুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে ১৯৬৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পৈত্রিক বাসভবন নোয়াখালি জেলার কোম্পানিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে তার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধব সবাইকে এতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।