শোক সংবাদ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
সুরুতুজ্জামান সুরুজ বিটিভি ও রংপুর বেতারের গীতিকার কবি সুরুতুজ্জামান সুরুজ গত সেমবার দিবাগত রাত ৩টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। কবি ও গীতিকার সুরুতুজ্জামান সুরুজ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (ভাটাপোড়া) গ্রামে ১৯৬৩ সালের ২৫ মে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে তিনি বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হিসেবে অন্তর্ভুক্ত হন। আব্দুল জব্বার পালোয়ান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকাশনা উইং এর দায়িত্বে নিয়োজিত সহকারী পরিচালক মোঃ শাহ্ আলমের পিতা আব্দুল জব্বার পালোয়ান (৮২) গত সোমবার দিবাগত রাত ২টায় হূদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। ভোলা জিলার চরফ্যাশন উপজেলার কুলসুমবাগ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মুদাচ্ছের আলী হাওলাদার মংলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মংলা সংবাদদাতা এইচ এম দুলালের মামা মুদাচ্ছের আলী হাওলাদার (৭০) সোমবার দিবাগত রাত্রে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। পেয়ার আহমদ ভুঁইয়া কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বসন্তপুর গ্রামের পেয়ার আহমদ ভুঁইয়া (৭৮) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৭ মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা তাজুল ইসলাম খন্দকার কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়ার ঘোষতল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা তাজুল ইসলাম খন্দকার (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার রাতে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাযা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জোহরাতুন্নেছা বানারীপাড়ার চাখার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ নজিবুল হক সান্টু মজুমদারের মা জোহরাতুন্নেছা (৮৫) সোমবার রাত পৌনে ১টায় ঢাকার পল্লবীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। গতকাল মঙ্গলবার বাদ আসর জানাযা শেষে তার লাশ বানারীপাড়ার চাখার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাশিদা পারভীন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ্ মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদের ছোট বোন রাশিদা পারভীন (৫০) গত সোমবার রাতে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। গতকাল মঙ্গলবার বাদ আছর তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।