বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, যারা আমাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত দিয়েছে, সরকার তাদের জাতীয় বীর বানানোর ষড়যন্ত্র করছে। নাস্তিকরাই এখন আওয়ামী লীগের ভরসা। যে ‘ভূত’ নামাতে লাঠি লাগে, তা শুধু কথায় নামানো যায় না। সেই ‘ভূত’ নামাতে কাউন্সিলের পর কর্মসূচি দেয়া হবে। তিনি বলেন, রাজনীতিতে বিএনপিকে সামনে এগিয়ে নিতেই দলের কাউন্সিল হবে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ ীয় কার্যালয়ে আসন্ন জাতীয় কাউন্সিল উপলক্ষে শৃঙ্খলা ও নিরাপত্তা উপ-কমিটির এক যৌথসভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অর্থনৈতিক সম্পাদক আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা প্রমুখ।
