আজ বিশিষ্ট রাজনীতিবিদ সামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪১
আজ বুধবার ভাষা সৈনিক, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, একেএম সামসুজ্জোহার ২৬তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত। বাদ আছর শহরের রামবাবুর পুকুর পাড় সংলগ্ন মসজিদ ও হীরা মহলে বিশেষ দোয়া করা হবে। সামসুজ্জোহার বড় ছেলে নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য। মেঝ ছেলে সেলিম ওসমান নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বিকেএমইএ-এর সভাপতি। ছোট ছেলে শামীম ওসমান জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।