ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, কোন অজুহাতে ধর্মদ্রোহী নাস্তিক গোষ্ঠীর আস্ফাালন সহ্য করা হবে না। নাস্তিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী ব্লগারদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, নতুবা মুসলমানদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে পরিণাম ভাল হবে না। গতকাল পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
সাংবাদিক সম্মেলনে ইসলাম ও নবীর দুশমন নাস্তিক ব্ল¬গারদের গ্রেফতার, ইসলাম বিরোধী সকল ওয়েবসাইট বন্ধ ও ব্ল¬াসফেমি আইন প্রণয়নের দাবিতে আজ বিকাল ৩ টায় বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ২৫ ফেব্রুয়ারি ওলামা সম্মেলনের কর্মসূিচ ঘোষণা করা হয়। এছাড়া নবীর দুশমন নাস্তিক ব্ল¬গারদের বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে শুক্রবার দেশব্যাপী মসজিদে মসজিদে খুতবা প্রদান করার জন্য খতীবগণের প্রতি আহবান জানান হয়।
মুফতি ফয়জুল করীম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আড়ালে একটি নাস্তিকবাদী গোষ্ঠী ইসলামী রাজনীতি বন্ধেরও আওয়াজ তুলছে। ক্ষমতাসীন সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা কোন কোন ইসলাম বিরোধী মন্ত্রীও নাস্তিকদের এই সুরে সুর মেলাচ্ছে। আমাদের ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার একটি অংশও এই নাস্তিকচক্রকে উস্কে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
নিহত ব্ল¬গার রাজীবের জানাজা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নর উত্তরে মুফতি করীম বলেন, নারী-পুরুষ ও মুসলমান-হিন্দু-খ্রিস্টান একত্রে নামাজ পড়ে জানাজার নামাজকে প্রহসনে পরিণত করা হয়েছে।
