রাজধানীতে ইসলামপন্থি দু’টি দলের প্রতিবাদ সমাবেশ আজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
ব্ল¬গারদের গ্রেফতার, ইসলামবিরোধী সকল ওয়েবসাইট বন্ধ ও ব্ল¬াসফেমী আইন প্রণয়নের দাবিতে আজ বুধবার বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। এছাড়া একই দাবিতে আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাইয়ের পীর সাহেব এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।