সিলেট এমসি কলেজে ছাত্রলীগের সেমসাইড ১০ জন আহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
সিলেট এমসি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভ্যর্থনাকে কেন্দ্র করে ছাত্রলীগের আজাদ-রঞ্জিত বনাম শফিকুর রহমান চৌধুরী এমপি গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে ১০ জন আহত হয়েছে। আজাদুর রহমান আজাদ ও রঞ্জিত জেলা আওয়ামী লীগ নেতা। গতকাল বেলা ১১টার দিকে এই সংঘর্ষের এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। টিলাগড়ে হোটেলের সামনে রাখা ৫টি ও এমসি কলেজের ভিতরে ২টি মোটর সাইকেল ভাংচুর হয়। এলাকায় আতংক দেখা দেয়। টিলাগড় এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়।