দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩০
আজ ৯ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১০ রবিউস সানি, ১৪৩৪ হিজরী। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪০ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০০ টায়। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ নেপচুন ও বৃহস্পতি। আপনার শুভসংখ্যা ৩ ও ৭। শুভবার:বৃহস্পতি ও সোমবার। শুভরত্ন:এমেনিস্ট ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: আত্মবিশ্বাসী, উচ্চাভিলাষী ও গতিশীল। দৃঢ়তা আছে। কোন কিছু মোকাবিলা করতে ভয় পান না। দৈহিক ও মানসিক প্রাণপ্রাচুর্য আছে। একই সাথে বিভিন্ন ধরনের কাজে আকৃষ্ট হতে পারেন। শুরু করলে শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা আছে। কৌতূহল অদম্য। আর মেধা বিভিন্নমুখী। আদর্শবাদী। মন সংস্কারমুখী। যা চান তা করা থেকে আপনাকে বিরত রাখা যায় না। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেতা সোহেল রানা, বিজ্ঞানী হেনরিক জাম, ডিজাইনার হুবার্ট দ্য গিভেন্স, রাজনীতিক মঈন খান, বাদল, ফাল্গুনী হামিদ। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ মধ্য বয়সীদের শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। ভ্রমণ পরিহার করার চেষ্টা করুন। অপরের জন্য কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হতে পারেন। যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ অপ্রত্যাশিত কোন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আগুন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। শিক্ষিত মহিলাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন চাকরি লাভের যোগ আছে। অথবা কর্মক্ষেত্রে কোন উন্নতির সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ চল্লিশোর্ধ্ব বয়স্কদের জন্য দিনটি শুভ নয়। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। বেকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই \ কোন বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। শরীর খুব একটা ভালো যাবে না। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আজ কোনো ঝুঁকি নেবেন না। যে কোন কাগজপত্র ভালোভাবে না দেখে স্বাক্ষর করবেন না। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। আজ ভালাৈ কোন সংবাদ পেতে পারেন। কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। বিপরীত লিঙ্গের কারো সহযোগিতা পেতে পারেন। বেশি উদারতা দেখানো ঠিক হবে না। অহেতুক কোনো ঝামেলায় জড়াতে পারেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। পরীক্ষায় সাফল্য আসতে পারে। কোনো সন্তানের জন্য গর্ববোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। সংবাদ কর্মীদেরকে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যথায় কোনো ঝামেলায় জড়াতে পারেন। বিজ্ঞানীদের জন্য দিনটি শুভ। আজ নতুন কিছু উদ্ভাবিত হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ অতিরিক্ত ব্যস্ততার জন্য কাজে ভুল হতে পারে। আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। তথ্যাগত বিভ্রান্তি দেখা দিতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ সামগ্রিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। মানসিক শান্তি বিনষ্ট হওয়ার মতো কিছু ঘটতে পারে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ চালিয়ে যান। কাঙ্ক্ষিত সাফল্য ধরা দিতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ দিনটি সামগ্রিকভাবে অশুভ। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।