টি প স

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৫
অনলাইনে এখন অনেকেই অনেক কিছু শেয়ার করতে। এর মধ্যে ছবি শেয়ারের জন্য ফেসবুক, ফ্লিকার, ইন্সট্যাগ্রামের মতো সার্ভিস অত্যন্ত জনপ্রিয়। ভিডিও শেয়ারিংয়ের জন্যও রয়েছে ইউটিউব, ভিডিও’র মতো সাইট। যারা এর বাইরে অডিও শেয়ার করতে চান, https://soundcloud.com তাদের জন্য সহায়ক হতে পারে। বিনামূল্যেই এই সাইটে নিবন্ধন করা যায়। তবে ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেও এটি ব্যবহার করা যায়। এখানে যেকোনো গান রেকর্ড করা যায় কিংবা আপলোড করা যায়। এখান থেকে গান শেয়ারও করা যায় অন্য সাইটে।