আগামী ১-৬ মার্চ ঢাকার বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হবে গিগাবাইট গেমিং কনটেস্ট ২০১৩। স্মার্ট টেকনোলজিস এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে ৫টি ইভেন্টে একক ও দ্বৈতভাবে অংশগ্রহণের সুযোগ রয়েছে। ইভেন্টগুলো হচ্ছে ফিফা ১১, কল অব ডিউটি ৪, কাউন্টার স্ট্রাইক, নিড ফর স্পিড এবং ডিফেন্স অব এনশিয়েন্ট। এতে অংশ নিতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www . facebook . com / SmartTechnologiesBD।
