ডুবসাঁতার দিয়ে বা পানির উপর শরীরের কোনো অংশ না ভাসিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের গিনেজ রেকর্ডটি যার দখলে তিনি হলেন জার্মানির দক্ষ ডুবসাঁতারু টম সিয়েটাস। ২০০৮ সালের ৬ নভেম্বর চীনের রাজধানী বেইজিং এ ঝেং ডা ঝং ই : গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস স্পেশাল নামের একটি অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত সেট-এ অনন্য এই কৃতিত্ব দেখান টম। এদিন সিসিটিভি’র স্টুডিওতে এক দমেই ২০০ মিটার বা ৬৫৬ ফুট দুই ইঞ্চি দূরত্ব ডুবসাঁতারের মাধ্যমে অতিক্রম করেন টম যা এখন অবধি অন্য আর কেউই করে দেখাতে পারেননি।
