সৃজনশীল ক্যারিয়ারের হাতছানি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
আমাদের দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে তৈরি পোশাক থেকে। আর এই পোশাক শিল্পের চালিকা শক্তি মার্চেন্ডাইজাররা। ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্স পরিচালনা করেছেন। স্নাতকোত্তর পর্যায়ে এ শিক্ষা কার্যক্রম মার্চেন্ডাইজিং বিষয়ে সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ করে দেবে, যা আমাদের দেশের গার্মেন্টস-টেক্সটাইল শিল্পকে সমৃদ্ধশালী করবে, সৃষ্টি করবে উন্নততর চাকরির সুযোগ। যা শেখানো হয় :প্রফেশনাল এমবিএ-তে ১ম বছরে মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট, ২য় বছরে ব্যবসায় প্রশাসন মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিট ও ইন্টার্নি ২ ক্রেডিটসহ মোট ৬২ ক্রেডিটের কোর্স সম্পন্ন করতে হয়। মার্চেন্ডাইজিং সম্পর্কিত ৩০ ক্রেডিটের মধ্যে যেসকল বিষয়সমূহ পড়ানো হয় তা হলো—তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়কে রং, ছাপা ও ধৌতকরণের পর দেশিয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী অত্যাধুনিক ডিজাইন ও রুচিসম্মত পোশাক তৈরি। আর এর জন্য পড়ানো হয় এলিমেন্টস অব ডিজাইন, ফ্যাশন মেটারিয়ালস ফর ক্লথিং, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস প্যাটার্ন মেকিং, গার্মেন্টস ক্যাড, ডাইং প্রিন্টিং ওয়াশিং, ল্যাব ডিপ প্রভৃতি। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ০১৯৭১৩৩৯৯৯৯, ৮১৮৯৬৩৭-৮ নম্বরে। কোর্সের মেয়াদ :মোট ৪ সেমিস্টারে ২ বছরেই কোর্স শেষ করা যাবে। এসএসসি/এইচএসসি ও ডিগ্রি বা অনার্স পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে স্কলারশিপ দিয়ে টিউশন ফি নির্ধারণ করা হয়। যারা নিয়মিতভাবে ক্লাসে উপস্থিত থাকবে এবং পরীক্ষায় কৃতকার্য হবে, তাদেরকে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সনদ প্রদান করা হবে। চাকরিজীবীদের জন্য রয়েছে সান্ধ্যকালীন শিফট ব্যবস্থা। এ ছাড়াও রয়েছে ফ্যাক্টরি ভিজিট ও ইন্টার্নিশিপের সুযোগ। কাজের সুযোগ:সরকারি ও বেসরকারি দেশি, বিদেশি টেক্সটাইল মিল, বিভিন্ন বায়িং অফিস, বুটিক হাউস, ফ্যাশন হাউস, গার্মেন্টস শিল্পে ও টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে সরাসরি সম্পৃক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে তাদের। আর শুরুতে বেতন কম হলেও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বাড়ে বেতন এবং অন্যান্য সুবিধা। বাংলাদেশে যে কয়েকটি প্রতিষ্ঠানে এসব বিষয়ে পড়ানো হয়, তার মধ্যে রয়েছে এনআইএফটি। যোগাযোগ :১৪৬, ওয়্যারলেস গেট মহাখালী, ঢাকা।