ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
প্রশ্ন :আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে ইংরেজিতে অনার্স পড়ছি। পেশা হিসেবে আমি শিক্ষকতাকেই গ্রহণ করতে চাই। সে ক্ষেত্রে ভবিষ্যতে শিক্ষক হতে হলে আমাকে কী করতে হবে? মো. রফিকুল ইসলাম বনানী, বগুড়া। শিক্ষকতা নি:সন্দেহে একটি মহত্ পেশা। শিক্ষকতা করতে চাইলে রয়েছে বিভিন্ন পর্যায়। প্রাথমিক বা মাধ্যমিক স্কুলের জন্য সরকারি সার্কুলার হয়ে থাকে নিয়মিত। আর কলেজের জন্য বিসিএস-এ অংশ নিতে হবে। বেসরকারি স্কুল-কলেজে যোগ দিতে চাইলে নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হবে। তবে শিক্ষকতা করতে চাইলে ধৈর্য থাকতে হবে। আর পড়ানোর অভ্যাসটা তৈরি করে নেওয়া ভালো। শিক্ষকদের কিন্তু নিজেদের পড়তেও হয় অনেক বেশি। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা। অর্থাত্] ক্যারিয়ার গঠন সংক্রান্ত যে কোন প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা- বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]