আ মা র পো শা ক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১২
যুক্তিমানুষ শহীদ রাজীব হায়দার চিরতরুণেষু আলোর পোশাক ছেড়ে বদল করেছি আমি মাটির পোশাক মাটির পোশাক ছেড়ে আবার পরেছি আমি আলোর পোশাক আলো হোক মাটি হোক বস্তু ও অবস্তু হোক ত্রিভুবন যুক্তির পোশাক, ত্রিভুবন মুক্তির পোশাক সেহেতু জেনেছি খাঁটি - আমার পোশাক মানে আমি নিজে মুক্ত, পরিপাটি। অনন্তের যাত্রী আমি মৃত্তিকানিবাসী হলাম এই বাংলায়, অনন্তের বাতি আমি জ্বেলেছি অনঙ্গ আলো এই বাংলায়। তোমাদের নিরবতায় আমিও নিরব তোমাদের সরবতায় আমিও সরব আমার মোমের শিখা নক্ষত্রের মন, আমি জ্বলি তুমি জ্বলো মানুষের মুক্তিশিখা জ্বলে চিরন্তন। প্রজন্ম চত্বর থেকে আগত ও অনাগত প্রজন্মের ঘরে আমার মাটির কায়া আলোকের আত্মা তুলে ধরে আমি আছি মানুষের গানে গানে বিজয়ী শ্লোগানে মুক্তির পতাকা আমি এই লালসবুজের প্রমুক্ত বাগানে।