শা দা ক বি তা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৩
মানুষ নিজের কথা বলে খুব অন্যকে শোনে কম যেটুকু বা শোনে কান পেতে তা’ নিজের পক্ষ টেনে, সবুজ সকালের কোনো পক্ষ নেই রাত্রিমুখি পথের, পক্ষপাত নেই নদীও বৃক্ষের জল ও পাতা পাঠের; মানুষ অন্যের নাম করে পাঠ করে নিজস্ব রচনা, ঝকঝকে রঙিন কৌশলপত্রে শাদা অন্ধকারে লেখে; মানুষের হাত ভরে উঠে আসুক শাদা জ্যোত্স্নাজল গুচ্ছ গুচ্ছ শাদা বীজমন্ত্র প্রিয় মুখের মতো শাদা কবিতা।