মুখ মনের আয়না যখন,
এ সময়ের মুখগুলো না পড়ে,
উপস্থিত হওয়া না বুঝে,
মূক বইয়ে মজে রইলে! এদিকে শীতার্ত
উষ্ণকাতরকে দেখ, তোমার সংস্পর্শে
বিবস্ত্র সময় কাটাতে অসম্মতি নেই, কিন্তু
ওরা তো খোলা আকাশের নিচে,
উত্তাপ পেতে শীতবস্ত্র চায়...
তোমার অধর-বাহু আর দেহ দিয়ে
আমারে না হয় উত্তপ্ত করলে, কারণ
তোমার ভালোই জানা...
সর্বংসহা এ শীতেই নিশ্চিতকর আগামির তীব্রতা,
ওরা ভালো নেই। সে আবহাওয়ায়
ওদের বিড়ম্বনার
কথা ভেবে একটু সদয় হও,
তোমাতেই সৃষ্টি লয়, তাই তুমিই একমাত্র সহায়...
