রাজশাহী মহানগরীর ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে সোমবার রাতে জামায়াত-শিবিরের হামলা ও তাণ্ডবের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কোন মামলা হয়নি।
এদিকে আওয়ামী লীগের অফিসে জামায়াত-শিবিরের হামলার খবরে সোমবার রাত ৯টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের বিক্ষুব্ধ কর্মীরা নগরীর আলুপট্টিতে ইসলামী ব্যাংকের কাঁচের জানালা ও সাইনবোর্ড ভাংচুর করে। এর আগে তারা নগরীর সোনাদীঘির মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে আগুন ধরিয়ে দেয়।
