চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
মঞ্জুমানয়ারা মুক্তা দৈনিক সংবাদের রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি এসএম লুত্ফর রহমানের স্ত্রী মঞ্জুমানয়ারা মুক্তা (৪০) ব্লাড ক্যান্সারে আক্রান্ত। চিকিত্সকরা বলেছেন মঞ্জুমানয়ারার বোনম্যারো প্রতিস্থাপন করতে হবে। এজন্য তাকে ভারতে অথবা সিঙ্গাপুরে নিতে হবে। তার চিকিত্সার জন্য প্রায় ৪০ লাখ টাকার প্রয়োজন। মুক্তার স্বামী তার স্ত্রীর চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নং-৪২৪৯/১৫, সোনালী ব্যাংক, রাজীবপুর শাখা, কুড়িগ্রাম। যোগাযোগ-০১৭১১০৬১৮৬৫, ০১৭১৬১৮৯১৫৯। পপি এইচএসসি পরীক্ষার্থী পপি হঠাত্ মানসিক রোগে আক্রান্ত হওয়ায় আর পরীক্ষা দিতে পারেনি। তার দরিদ্র পিতার পক্ষে মেয়ের চিকিত্সার ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মোঃ ওবায়দুল্লাহ, সঞ্চয়ী হিসাবঃ ৫৩৬১, সোনালী ব্যাংক লিঃ, গলাচিপা শাখা, পটুয়াখালী। ফিরোজ মাহমুদ সাংবাদিক লেখক ফিরোজ মাহমুদের দুটো কিডনিই অকেজো হয়ে গেছে। নতুন কিডনি সংযোজনে কমপক্ষে বিশ লক্ষাধিক টাকার প্রয়োজন। এই বিপুল অংকের টাকা জোগাড় করা ফিরোজ মাহমুদের পক্ষে অসম্ভব। তিনি সমাজের বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ ফিরোজ মাহমুদ, ফোন:০১৭৪০৫৯৯৯৮৯, সঞ্চয়ী হিসাব নং ০০০০২৩৪০২৪৪৭৭, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রধান শাখা, মতিঝিল, ঢাকা।