চট্টগ্রামের পটিয়া বিএডিসির দারোয়ানকে হত্যা করে ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে পুলিশ নিহত বাসু চৌধুরীর (৪৫) লাশ উদ্ধার করেছে। নিহত বাসু চৌধুরী উপজেলার মধ্যম হাইদগাঁও চৌধুরীপাড়া গ্রামের মৃত হূদয় চৌধুরীর পুত্র। নিহত বাসুর দুই ছেলে এক মেয়ে রয়েছে। সে দীর্ঘদিন থেকে পটিয়া বিএডিসিতে দারোয়ানের চাকরি করে আসছিল।
পটিয়া থানা সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে খবর পেয়ে পুলিশ পুরো বিএডিসি এলাকায় অভিযান চালায়। বুধবার সকালে তালাবদ্ধ প্রশিক্ষণ কক্ষ হতে লাশের হদিস মেলে। পুলিশ জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা নৈশপ্রহরীকে হত্যা করে বিএডিসি অফিসের বিভিন্ন কক্ষের আলমিরা ভেঙ্গে নগদ এক লাখ ৩৬ হাজার টাকা, একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় স্টোর কিপার আবদুল মান্নানকে (৫২) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পুলিশের ধারণা উদ্যান উন্নয়ন কেন্দ্রের কিছু লোকের যোগসাজশে এ ঘটনা ঘটেছে।
লালপুরের এক স্কুলে ভাংচুর
২ দিন ধরে ঝুলছে তালা
লালপুর (নাটোর) সংবাদদাতা
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে ভাংচুর করে তালা লাগানোর ঘটনায় মঙ্গলবার সকাল থেকে বিদ্যালয়ে জটলা করেছে স্থানীয় লোকজন। শ্রেণী কক্ষের তালা খুলে দেয়া হলেও অফিস কক্ষ দু’টিতে তালা ঝুলছিল। ছাত্র-ছাত্রীরা ২ গ্রুপে ভাগ হয়ে প্রধান শিক্ষকের পক্ষে-বিপক্ষে মিছিল করছে। কোন ক্লাস হয়নি। বিশৃংখলা এড়াতে পুলিশ মোতায়েন ছিল।
