চট্টগ্রামে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৮
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীরকে রাজাকার বলায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন এমএ তাহের নামে এক মুক্তিযোদ্ধা। মামলার বাদী জানান, কাদের সিদ্দিকী গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক-শ্রমিক-জনতা লীগের এক সভায় বলেন, মন্ত্রিসভায় রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়। তার এ বক্তব্য পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।