পাখির আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১২
‘ভুটান ও বাংলাদেশের সুদর্শন পাখি’ শীর্ষক দুই দেশের আলোকচিত্রীদের তিন দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। গতকাল বুধবার এর উদ্বোধনকালে ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কেসাং এবং ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই দেশের দুই জন নারী আলোকচিত্রীর আলোকচিত্রসহ মোট নয় জন আলোকচিত্রীর ৬৩টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। এর মধ্যে বেশ কিছু বিরল প্রজাতির পাখির ছবিও স্থান পেয়েছে। আগামীকাল পর্যন্ত এই প্রদর্শনী চলবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত তা সকলের জন্য খোলা থাকবে।