চুয়াডাঙ্গায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
পুলিশ গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার কুলচারা রাস্তার পাশ থেকে হাসান (২২) এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। জানা যায়, ঘটনার দিন বুধবার সকালে পথ চলতি লোকজন কুলচারা গ্রামের সন্নিকটবর্তী রাস্তার পাশে গলায় বেল্ট ও জুতার ফিতা পেঁচানো অবস্থায় একটি লাশ দেখে। পরে লাশ দেখার জন্য ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে যায়। ঐ মুহূর্তে লাশটি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার বাসিন্দা বদরুদ্দিনের পুত্র বলে সনাক্ত হয়। পরে চুয়াডাঙ্গা থানা পুলিশ সুরতহাল শেষে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত হাসান চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র বলে জানা যায়।