দেশে ও বিদেশে থাকা হলমার্ক গ্রুপের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির তালিকা দাখিলের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২০ এপ্রিলের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আদালতে এ হিসাব দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে হলমার্কের কোনো সম্পত্তির মালিকানা স্থানান্তর না করতে বলেছে আদালত। জামিন বাতিলের রুলের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।
আদালতে জেসমিন ইসলামের পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট অমিত তালুকদার ও আবেদনকারীর কৌঁসুলি অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ উপস্থিত ছিলেন।
