জিরাফের গলা বেশ লম্বা হলেও এতো মোট হাড়ের সংখ্যা মাত্র সাতটি।
বৃদ্ধি ও পরস্ফুিরণের সময় মানবদেহে প্রতি মিনিটে ৩০০ মিলিয়ন নতুন কোষ উত্পন্ন হয়।
সাধারণ প্রজাতির একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও দিব্যি শোনা যায়
বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট থেকে ১০২.৫ ডিগ্রি ফারেনহাইট।
প্রতিদিন গড়ে প্রায় ৪০০ গ্যালন রক্ত কিডনির মাধ্যমে পরিস্রুত হয়।
মানুষের আঙ্গুলের ছাপ মস্তিস্কের থেকেও বেশি তথ্য বহন করে।
প্রায় সব পাখিরই খাবার গেলার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়। অর্থাত্, কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার খেতে দেওয়া হয় তবে সেটি খাবার গিলতে পারবে না!
