এক ডিপার্টমেন্টাল স্টোরে এক লোক এসে হাফ প্যাকেট লেটুসপাতা কিনতে চাইল। কিন্তু সেলসম্যান তাকে সাফ জানিয়ে দিলেন যে লেটুস পাতার প্যাকেট তারা কখনো অর্ধেক করে বিক্রি করেন না। কিন্তু ক্রেতা ভদ্রলোক যাকে বলে নাছোড়বান্দা। তার হাফ প্যাকেট লেটুস পাতাই চাই। অগত্যা সেলসম্যান ছেলেটি বিষয়টা জানতে দোকানের আরেক কোণে বসে থাকা ম্যানেজারের কাছে বিষয়টা সম্পর্কে জানতে গেল। গিয়ে সে ম্যানেজারকে বলল, ‘দেখুন তো কি বিপদ! এক গর্দভ কোথা থেকে জানি এসে জুটেছে আমাদের দোকানে। সে বলছে তার নাকি হাফ প্যাকেট লেটুস পাতা লাগবে!’ কথাটা বলেই ছেলেটি খেয়াল করে দেখল যে লেটুসপাতা কিনতে আসা লোকটি তার পেছনেই দাঁড়িয়ে। তত্ক্ষনাত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে লোকটিকে দেখিয়ে বলল, ‘তবে আমাদের ভাগ্য ভালো যে একই সময়ে এই ভদ্রলোকও এসেছেন যিনি বাকি অর্ধেকটা লেটুস পাতা কিনে নেবেন।’ অবস্থা বুঝে ম্যানেজার তাকে অনুমতি দিলে কোনোমতে হাফ প্যাকেট লেটুস পাতা দিয়ে লোকটিকে বিদায় করল সেলসম্যান। লোকটি চলে যাওয়ার পরে ম্যানেজার সেলসম্যান ছেলেটির উপস্থিত বুদ্ধির তারিফ করে বললেন, ‘তোমার তো সত্যিই ভীষণ বুদ্ধি। তা তুমি নিজের দেশ কানাডা ছাড়তে গেলে কেন?’
‘আর বলবেন না, কানাডায় যতো লোক থাকে তার অর্ধেকই হলো আলসে আর বাকি অর্ধেক আইস হকি খেলোয়াড়।’—জানালো সেলসম্যান ছেলেটি।
‘কিন্তু তুমি কি জানো যে আমার স্ত্রী’ও কানাডা থেকে এসেছেন!’ বললেন দোকানের ম্যানেজার।
‘তাই না কি! তা আইস হকির কোন টিমে খেলতেন উনি?’—তড়িত্ জানতে চাইলো সেলসম্যান ছেলেটি!
