স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, জাতির পিতার ভাগ্নে আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র চাচা, গৈলা ইউপি’র সাবেক চেয়ারম্যান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ মজিবর রহমান সেরনিয়াবাত (৮০) বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিত্সারত অবস্থায় রবিবার রাত সাড়ে আটটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। সোমবার বাদ জোহর সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজায় আবুল হাসানাত আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, উপজেলা চেয়ারম্যান োলাম মোর্তুজা খান, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
