বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতায় জহুরুল হক ঘাঁটি দল চ্যাম্পিয়ন এবং সদর দপ্তর ইউনিট দল রানার্স-আপ হয়েছে।
গত বুধবার যশোরে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এর লন টেনিস গ্রাউন্ডে সমাপ্ত এই টুর্নামেন্টের ফাইনালে বিজয়ী দল ২-১ সেটে সদর দপ্তর ইউনিট দলকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। জহুরুল হক ঘাঁটি দলের উইং কমান্ডার ইমরান শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন।
সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। -খবর বিজ্ঞপ্তির
