কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা ২১ ফেব্রুয়ারি সকালে কচি-কাঁচা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মেলার ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ মমিন উল্লাহ পাটোয়ারী, বি.পি। আরও বক্তব্য রাখেন মেলার প্রবীণ সদস্য অধ্যাপক হাজেরা নজরুল ও শিশু বক্তা অনন্যা মৌলিক। সভাপতিত্ব করেন মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ। আলোচনা শেষে একুশে উদযাপন উপলক্ষে গত ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ‘হাতের লেখা ও বানান’ এবং গল্পবলা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেলার সুর বিতান, নৃত্য বিতান ও কথা বিতানের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সকালে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণ করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি