গতকাল গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে লরি চালানোর অপরাধে ৩ চালককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আহসান তালুকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, ৩ লরি চালকের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হচ্ছে- ঘোনাপাড়া গ্রামের ইমরান হোসেন (২০), দড়িসোম গ্রামের আরমান হোসেন (১৯) ও বালীগাঁও গ্রামের নাদিম হোসেন (১৯)।
