নগরীতে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছেন এখানকার আন্দোলনরত সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গত সোমবার রাত থেকে সম্প্রচার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন দিগন্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন। তিনি অভিযোগ করেন ক্যাবল অপারেটরদের মারধর করে কয়েকজন ব্যক্তি তাদের রিসিভার ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল জানান, দিগন্ত টিভি সম্প্রচার বন্ধের জন্য তারা ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের অনুরোধ জানানোর পর ব্যবসায়ীরা চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন। কোথাও হামলা বা রিসিভার ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। শহরের স্কাই ভিশন ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারি শিবু দাস ও বিটিসিএন-এর কর্মকর্তারা জানান, তারা সম্প্রচার বন্ধ রেখেছেন। এর বাইরে কিছু বলতে রাজি হননি তিনি।
