চার দেশের কার শোভাযাত্রা সিলেট আসছে রবিবার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের কার শোভাযাত্রা আগামী রবিবার সিলেট আসছে। শোভাযাত্রাটি সিলেট অবস্থানকালে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল এ তথ্য জানান। শোভাযাত্রা শেরপুর হয়ে সিলেট শহর অভিমুখে প্রবেশ করবে। পরে ঢাকা-সিলেট মহাসড়ক, সিলেট-জকিগঞ্জ- শেওলা-সুতারকান্দি সড়ক হয়ে ভারতের শিলচর অভিমুখে যাত্রা করবে। সিলেটের শেরপুর, নাজিরবাজার, হেতিমগঞ্জ ও সুতারকান্দি চেকপোস্টে শোভাযাত্রাকে সংবর্ধনা জানানো হবে। আন্তর্জাতিক এ শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিনিধিগণ সিলেট অবস্থানকালে তারা খাদিমনগর চা বাগান পরিদর্শন করবেন। উল্লে¬খ্য, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার কার শোভাযাত্রা আয়োজনের ব্যাপারে গত ২৯-৩০ নভেম্বর চীনের কুনমিং শহরে সংশ্লি¬ষ্ট দেশের প্রতিনিধিদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। কার শোভাযাত্রা আজ শুক্রবার ভারতের কলকাতা থেকে শুরু হবে। ৪ মার্চ আবার চীনের কুনমিং শহরে গিয়ে শেষ হবে। কার শোভাযাত্রার অন্যতম উদ্দেশ্য হচ্ছে, দেশগুলোর মধ্যে আন্ত:সম্পর্ক বজায় ও বৃদ্ধি করা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের উন্নতি সাধন, দেশগুলোর মধ্যে পারস্পারিক সংস্কৃতির আদান-প্রদান ইত্যাদি।