দিনাজপুরে জাতীয় পার্টি (জেপি) জেলা শাখার আলোচনা সভা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা জাতীয় পার্টি (জেপি) নেতৃবৃন্দ বড় মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা আহ্বায়ক জাফরুল্লাহ ও জেপি নেতা জিল্লুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে জেলা শাখার আহ্বায়ক জাফরুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন—জেপি নেতা সালাউদ্দিন, রাজিউর রহমান রাজ, মো. আনিসুর রহমান, মো. রিয়াদ, মো. সফিকুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জিল্লুর রহমান।