বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম ৩ দিন বন্ধ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আজ শুক্রবার ও আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ৩ দিন বন্ধ থাকছে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর। তবে শনিবার এ পথে শুধু আমদানি- রপ্তানি বাণিজ্য চলবে। তবে আমদানি পণ্য খালাস করা হবে না বলে কাস্টমস সূত্র জানায়। সিএন্ডএফ এজেন্ড সূত্র জানায়, ৩ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাকগুলো ফেরত যাওয়ার কার্যক্রম চালু থাকবে ।