সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি পংকজকে বহিষ্কার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২২
সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ২২ জানুয়ারি তাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন। ছাত্রলীগ সূত্র জানায়, গত মঙ্গলবার সিলেট এমসি কলেজে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের ওপর গুলি বর্ষণ ও হামলা চালানো, সংগঠনের শৃংখলা বিরোধী কর্মকাণ্ড এবং এর আগে শিক্ষা প্রকৌশলীকে লাঞ্ছিত করার ঘটনায় পংকজকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।