আশুলিয়ায় জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৫
গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার পাড়াগ্রাম এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রাম্য সালিসে ভাতিজার হতে এক চাচা খুন হয়েছেন। আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) জাহিদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সকাল ৮টায় খান্ত বেপারী ও তার বড় ভাই কাশী বেপারী এলাকার লোকদের নিয়ে সালিসে বসেন। এক পর্যায়ে ছোট ভাইয়ের কথায় ক্ষিপ্ত হয়ে কাশী বেপারী তার ছেলে হযরত আলীকে সালিসে ডেকে আনেন। সালিস চলাকালে এক পর্যায়ে হযরত আলী উত্তেজিত হয়ে চাচা খান্ত বেপারীকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত খান্ত বেপারী (৪২) আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার মৃত কালা মিয়া বেপারীর ছেলে।