রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মজিবুর রহমান (৩৬) নামে এক সেনা সদস্য গুরুরত আহত হয়েছেন। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ি থানার পুলিশ জানায়, সেনাবাহিনীর কর্পোরাল মজিবুর রহমান গতকাল ভোরে কুমিল্লায় তিন দিনের প্রশিক্ষণ শেষে সায়দাবাদে এসে বাস থেকে নামেন। এ সময় ছিনতাইকারীরা ঘিরে ধরে তার কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে মজিবুর রহমান ছিনতাইকারীদের বাধা দিলে তার পায়ে ছুরিকাঘাত করে ব্যাগে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
