রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
হারুন অর রশীদ মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ। ফরিদপুরের সদরপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশীদ (৭৫) গত বুধবার দুপুর ২টায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ বহু আত্মীয় রেখে গেছেন। মো. হাতেম আলী হাওলাদার মীর্জাগঞ্জ উপজেলার চন্দ্রকান্দা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী হাওলাদার (৭৮) গত বুধবার বার্ধক্যজনিত কারণে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে------রাজেউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।