নারী নির্যাতন ঘটনায় নীরব আর না, প্রতিবাদ করি, প্রতিরোধ করি—এ শ্লোগানকে ধারণ করে গত ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নারী সমাবেশ ও মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড বাংলাদেশ ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন প্রকল্প।
বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এডিপি ব্যবস্থাপক মিখাইল গোমেজের সভাপতিত্বে উপজেলার খাজাপুর উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত নারী সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, ইউপি সদস্য দিল বাহার বেগম, কিশোরী পারুল বেগম, পাঞ্জেরী শিশু ফোরামের সভাপতি আরমিনা বেগম, সংস্থার মনিটরিং কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা লোটাস পুলক সরকার, দৈনিক আজকালের খবর প্রতিনিধি রাকিব হাসান জনি প্রমুখ। নারী সমাবেশে উপজেলার এলুয়ারি ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী অংশ নেন।
এদিকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে উপজেলার ৩২টি গ্রামের পল্লী সমাজের উদ্যোগে ঐদিন দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত গ্রামে গ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের সর্বস্তরের নারীরা। মানববন্ধন কর্মসূচি চলাকালে নারী নির্যাতন বিরোধী বক্তব্য রাখেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোস্তাফিজুর রহমান, এলাকা ব্যবস্থাপক শাহাবুদ্দিন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মিনহাজুল হায়াত, নারী নেত্রী বাবলী আক্তার, শাহীনা বেগম, শেফালী আক্তার, রাজিয়া বেগম, লাভলী বেগম প্রমুখ।
উল্লেখ্য, গ্রামগুলোতে অনুষ্ঠিত প্রতিটি মানববন্ধন কর্মসূচিতে গ্রামের সর্বস্তরের নারীরা অংশ নেন।
