নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় আলোচনা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৪
উদ্যমে উত্তরণে শতকোটি, নারী নির্যাতনের প্রতিবাদে রুখো, জাগো, ওঠো এই আহবানকে সামনে রেখে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় বাগেরহাটের মোরেলগঞ্জ অনুষ্ঠিত হয় গোল টেবিল বৈঠক। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এডিপি স্থানীয় তুবা কমিউনিটি সেন্টারে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইন চার্জ আসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হাওলাদার। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এডিপি’র ভারপ্রাপ্ত ম্যানেজার রুবেল সলিল বিশ্বাসের সভাপতিত্বে গোল টেবিল বৈঠকে জনপ্রতিনিধি, সমাজ সেবক, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, পুলিশ, শিক্ষক, শিশু প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রজেক্ট ম্যানেজার স্বাস্থ্য অমর ডি কস্তার সঞ্চালনে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে ‘নারীর প্রতি সহিসংতা আর না, অত্যাচার নিপীড়ন আর না, মুখ বুজে সহ্য করা আর না’ বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন লাইভিহুডের প্রজেক্ট ম্যানেজার দিনো দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজেক্ট ম্যানেজার স্প্যান্সর পিকিং চাম্বু গং।